জগন্নাথপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
- Update Time : ১০:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ আজ শনিবার পৌর ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পুলিশ সুপার নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া, ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, সিনিয়র সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কাউন্সিলর তাজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া প্রমূখ। সাংবাদিক আবদুল হাইর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।





























