০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর আশারকান্দি ইউনিয়নে পুলিশের নারী নির্যাতন বিরোধী সমাবেশ
- Update Time : ১১:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ আজ শনিবার ইউনিয়ন পরিষদের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইমানীর সভাপতিত্বে ও বিট অফিসার এসআই জহির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত সফল চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আয়ুব খান, এএসআই ভোলানাথ, ইউপি সদস্য চানু মিয়া, প্রভাষক হারুনুর রশীদ, যুবলীগ নেতা দিলদার মিয়া, সেলিনা বেগম, আছলম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েল খান প্রমূখ। এসময় সমাবেশে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন।





























