০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সেমিতে যেতে ইংল্যান্ডকে করতে হবে ২৭৮ রান !

  • Update Time : ০৯:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্ট :: বাংলাদেশের সেমিতে যেতে ইংল্যান্ডকে করতে হবে ২৭৮ রান! এমন শিরোনামে ক্রিকেট সমর্থকরা কিছুটা দ্বিধাদ্বন্ধে পরতে পারেন। ইংল্যান্ড জিতলে বাংলাদেশের কি লাভ? হ্যা এই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে বাংলাদেশের সেমিতে যাওয়া। তাই আজ প্রতিটি বাংলাদেশী হয়ে উঠেছেন ইংল্যান্ডের একনিষ্ট সমর্থক। অস্ট্রেলিয়াকে ২৭৭ রানে বেঁধে রেখে বাংলাদেশকে আশা দেখিয়েছেন ইংলিশ বোলাররা। ব্যাটিং উইকেটে ইংল্যান্ডের লম্বা লাইনআপ সহজেই এই রান তাড়া করবে বলে বিশ্বাস প্রতিটি বাংলাদেশীর।

এজবাস্টনে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে স্মিথের দলকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড দলপতি মরগান। হারলে বিদায়, জিতলে সেমিফাইনাল এমন সমীকরণ নিয়ে বিকাল সাড়ে তিনটায় ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া।

আরন ফ্রিঞ্চ অধিনায়ক স্মিথ ও ট্রাভিস হেডের তিনটি হাফ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭৭ রান ৫০ ওভার শেষে । একসময় মনে হয়েছিল স্কোর তিনশো পেরিয়ে যাবে। ৪২ ওভারে ৪ উইকেটে ২৩৯ রান তুলে ফেলে অসিরা। উইকেটে ছিলেন ভয়ঙ্কর মাক্সওয়েল ও হেড। কিন্তু আদিল রশিদ ও মার্কস উডসের মারাত্মক বোলিংয়ে মাত্র ২৫ রানের মধ্য শেষ ৫ উইকেট হারিয়ে বসে অসিরা। রশিদ ও উডস ৪ টি করে উইকেট নেন।

আজকের ম্যাচে হারলেই বিদায় ঘণ্টা বেজে যাবে অস্ট্রেলিয়ার। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ইংল্যান্ড ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাই সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার জয়ের বিকল্প নেই। হারলেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হবে স্মিথবাহিনীকে। সেজন্য অস্ট্রেলিয়ার জন্য আজকের ম্যাচটি ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের জন্য এটি নিয়ম রক্ষার ম্যাচ হয়েছে।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সমর্থকরা। কারণ আজকের ম্যাচে অস্ট্রেলিয়া হারলেই প্রথমবারের মত টুর্নামেন্টের সেমিফাইনালে উঠবে টাইগাররা।

এদিকে আজকের ম্যাচে ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়ার আরেক প্রতিপক্ষ হয়েছে আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকার কথা বলা হয়েছে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাংলাদেশের সেমিতে যেতে ইংল্যান্ডকে করতে হবে ২৭৮ রান !

Update Time : ০৯:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭