০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী হাসপাতালে ভর্তি
- Update Time : ০২:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে নেয়ার পর তার ইসিজি ও ইকোসহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের হৃদ রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। শনিবার সকাল থেকে মেয়র মহোদয় জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরাসরি উপস্থিত থেকে তদারকি করে যাচ্ছেন। হাসপাতালে নেয়ার পর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়।





























