জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় গ্রেফতার ১
- Update Time : ০১:২২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবক দক্ষিণ সুনামগঞ্জের দূর্গাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রোমের মৃত আজিজুল হকের ছেলে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামে বসবাসকারী আলমগীর মিয়া (১৯)কে গ্রেফতার করা হয়।
জানাগেছে, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত ছোরাব আলীর মেয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর হাজি ওয়ারিছ আলীর কলোনীতে ভাড়াটিয়া বসবাসকারী স্কুল ছাত্রী সরকারি শিশু পরিবার বালিকা সুনামগঞ্জ এতিমখানার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বর্তমানে এতিমখানা বন্ধ থাকায় জগন্নাথপুর হবিবনগরে তার মায়ের সাথে বসবাস করে আসছে। স্কুল ছাত্রীকে প্রায় সময় আলমগীর কু-প্রস্তাব দিয়ে আসত। ১৪ অক্টোবর সকালে স্কুল ছাত্রীর মা কাজে চলে গেলে এ সুযোগে বসত ঘরের রুমে ঢুকে ঘুমিয়ে থাকা ছাত্রীকে একা পেয়ে উড়না দিয়ে মুখ বেধে ঝাপটে ধরলে ছাত্রী বাধা দিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে বিছানায় ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে আলমগীর। এসময় স্কুল ছাত্রী চিৎকার করলে আলমগীর ছাত্রীকে এই বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে ঘটনাস্থল হতে চলে যায়।
জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে স্কুল ছাত্রীর মা জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে আলমগীর মিয়াকে গ্রেফতার করে শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।





























