ইউপি সদস্য গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার
- Update Time : ০৩:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ভারতীয় ফেনসিডিল ও গাঁজার চালানসহ পুলিশের হাতে ধরা পড়েছেন এক ইউপি সদস্য। তাঁর নাম মো. আক্তার হোসেন (৩৮)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল শাহজাহানপুর ইউনিয়নের সীমনাছড়া ব্রিজের পশ্চিম পাড় থেকে দুই সহযোগিসহ এই মেম্বারকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় ১১কেজি ভারতীয় জট গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল।
গ্রেফতারকৃত অন্য দু’জন হলেন উপজেলার খড়কী গ্রামের মৃত. আবুল কাশেমের ছেলে মো. লিটন মিয়া (৩২) ও নীলফামারী জেলা ও থানাধীন হাড়োয়া মিশন পাড়া গ্রামের একরামোল হোসেনের ছেলে মো. লিমন মিয়া।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া ইউপি সদস্যসহ তিনজনই পেশাদার মাদক ব্যবসায়। অভিযানকালে তাদের সহযোগি আরও দুই মাদক ব্যবসায়ি পালিয়ে গেছে। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





























