ওসমানীনগরে ৩০ বছর পর আলোকিত মোমিনপুর
- Update Time : ০৩:০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ আসনে এমপি মোকাব্বির খানের অনুদানে পাল্টে যাচ্ছে ওসমানীনগর উপজেলার অবহেলিত জনপদ মোমিনপুর গ্রামের দৃশ্যপট। এমপির মোকাব্বির খানের উন্নয়ন দেখে পুলকিত স্থানীয়রা। বিগত ৩০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত রয়েছেন এ এলাকার মানুষ। এমপির প্রতিশ্রুতির দেড় মাসের ব্যবধানে উন্নয়নের দৃশ্যমান বাস্তবায়ন দেখে এলাকার মানুষ এমপি মোকাব্বির খানের প্রতি কৃতজ্ঞতা জানান। দাবি জানানোর দেড় মাসের ব্যবধানে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাস্তায় স্ট্রিট লাইট (সৌরবিদ্যুৎ) লাগানো হয়েছে। এর আগে মসজিদের জন্য স্থাপন করা হয়েছে টিউবওয়েল।রাস্তা পাকাকরণে প্রাথমিক কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
জানা যায়, ওসমানীনগর উপজেলার সীমান্ত এলাকা উসমানপুর ইউনিয়নের অবহেলিত গ্রাম মুমিনপুর। প্রায় ৩০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত এলাকায় জনপ্রতিনিধিদের সুনজর পড়েনি বলে জানালেন স্থানীয়রা। উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ বিশুদ্ধ পানির জন্যিছিল না সরকারি কোনো টিউবওয়েল। এর বাইলে ছিল না মসজিদেও। নানা ভোগান্তি পোহাতে হয় মুসল্লিদের।
২৬ আগস্ট গণমাধ্যমে সংবাদ এ সংক্রান্ত প্রকাশ হলে পরিদর্শনে আসেন সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। তিনি খালেরমূখ বাজার-তালতলা বাজার রাস্তা পরিদর্শনপূর্বে এক মতবিনিময় সভায় স্থানীয়দের সমস্যার কথা গুরুত্বসহকারে শোনেন এবং তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস দেন। আশ্বাসের এক মাসের মধ্যে খালেরমূখ বাজার-তালতলা বাজার রাস্তার পাকা করণের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ওসমানীনগর উপজেলা এলজিআরডি।
এদিকে মুসল্লিদের দাবীর প্রেক্ষিতে মসজিদে বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল দেন। স্থানীয়দের অন্যান্য দাবীর আলোকে দেড় মাসের মাথায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ সদস্য মোকাব্বির খানের প্রদানকৃত স্ট্রিট লাইট (সৌরবিদ্যুৎ) মোমিনপুর পঞ্চায়েতি কবরস্থানের সামনে স্থাপন করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে এমপি মোকাব্বির খানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
ওসমানীনগর উপজেরা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক ও মোমিনপুর প্রবাসী আব্দুর রব জানান, এমপি মোকাব্বির খানের কাছে দাবি করার পর খুব সহজে আমাদের মোমিনপুর মসজিদের জন্য টিউবওয়েল, রাস্তায় স্ট্রিট লাইট (সৌরবিদ্যুৎ) দিয়েছেন। সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা সড়ক পাকাকরণের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছে এলজিআরডি। এত কম সময়ে আমাদের দাবি বাস্তবায়ন হওয়ায় আমরা আনন্দিত। আমরা এমপি মোকাব্বির খান সাহেবকে মোবারকবাদ জানাই।





























