১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবহাওয়া পরিবর্তন: সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬ষ্ঠ দেশ বাংলাদেশ

  • Update Time : ০২:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: গত ২০ বছরে বিশ্বে বিরূপ আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ। ১৯৯৬ থেকে ২০১৫ সালের মধ্যে জলবায়ুজনিত ১৮৫টি ঘটনায় বাংলাদেশে গড়ে মোট ৬৭৯.০৫ জন মানুষ মারা গেছেন। এর ফলে বাংলাদেশ হারিয়েছে শতকরা ০.৭৩২৪ ভাগ জাতীয় প্রবৃদ্ধি। এসব কথা বলা হয়েছে জার্মান ওয়াচ নামের একটি প্রতিষ্ঠানের গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে। এখানে উল্লেখ্য, এ প্রতিষ্ঠানটি প্রতি বছরই এ ইনডেক্স বা সূচক প্রকাশ করে থাকে। এতে জলবায়ুজনিত বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে যেসব দেশ সবচেয়ে বেশি আক্রান্ত হয় তাদের ওপর প্রতিবেদন তৈরি করা হয়। এবার প্রকাশিত এ তালিকার একেবারে নিচে আছে থাইল্যান্ড। এর ওপরে পর্যায়ক্রমে আছে গুয়াতেমালা, ভিয়েতনাম, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইনস, নিকারাগুয়া, হাইতি, মিয়ানমার ও হন্ডুরাস। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরের পাড়ে অবস্থিত বাংলাদেশ। বিগত কয়েক বছর ধরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে। বিজ্ঞানীরা পূর্বাভাষ দিয়েছেন, জলবায়ুর এ পরিবর্তনের ফলে মানব ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসন বা স্থান পরিবর্তনের ঘটনা ঘটবে। ওই সূচকে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যেসব দেশ তার মধ্যে প্রথম তিনটি হলো হন্ডুরাস, মিয়ানমার ও হাইতি। ২০১৫ সালে এ অবস্থানে ছিল মোজাম্বিক, ডোমিনিকা ও মালাবি। ১৯৯৬ থেকে ২০১৫ সালের মধ্যে ১১ হাজার চরম আবহাওয়াজনিত কারণে মারা গেছেন মোট ৫ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ। এতে ক্ষতি হয়েছে ৩ লাখ ৮ হাজার কোটি ডলার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তালিকায় এশিয়ায় মিয়ানমার ও ফিলিপাইনের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। এর পরে আছে পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আবহাওয়া পরিবর্তন: সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬ষ্ঠ দেশ বাংলাদেশ

Update Time : ০২:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭