জগন্নাথপুরে লাগামহীন সবজির বাজার
- Update Time : ১০:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। উপজেলার বিভিন্ন বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। আজ বুধবার সরজমিনে ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান বাজারে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশছোঁয়া। সবজির মূল্য নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে আগাম আসা শীতের সবজি প্রতি কেজি ফুলকপি ১৭০ টাকা, পাতাকপি ৫০ টাকা, সীম ১৫০ টাকা কেজি, মূলা ৫০ টাকা, করলা ৮০ টাকা, কাকরুল ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, দেশী টমেটো ১০০ টাকা, বিদেশি টমেটো ১২০ টাকা, বেগুন ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা, পটল ৬০ টাকা, আলু ৫০ টাকা, মুকি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে গ্রামের বাজার থেকে জগন্নাথপুর বাজারে দাম একটু কম।
জানাগেছে, করোনা ও বন্যায় সবজির বাগান তলিয়ে যাওয়ার কারণে বাজারে সবজির আমদানি কম। যে কারণে সবজির দাম বাড়ছে। সবজির দাম বাড়ায় এতে নিম্ন আয়ের সাধারণ মানুষের কষ্ট বেড়েছে।





























