০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৫ সন্তানের জননী চাচীকে ধর্ষণের চেষ্টায় ভাতিজা গ্রেফতার
- Update Time : ০৯:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গভীর রাতে চাচীকে ধর্ষণের চেষ্টায় শাহিন আহমদ ওরফে ছুনু মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে এসআই অনিক দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার
মিরপুর ইউনিয়নের কচুরকান্দি (শরিফপুর আইছলা বাড়ির) মৃত আব্দুর রবের ছেলে শাহিন আহমদ ওরফে ছুনু মিয়া (২৮)কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, (১১ অক্টোবর) গভীর রাতে ৫ সন্তানের জননী চাচীকে ধর্ষণের চেষ্টায় লম্পট ভাতিজা শাহিন ওরফে ছুনু মিয়াকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতরাতে গ্রেফতার করেছে। চাচী বাদি হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ শাহিন আহমদ ওরফে ছুনু মিয়াকে গ্রেফতার করে আজ মঙ্গলববার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























