জগন্নাথপুরে ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে এক হাজার পরিবারে চাল বিতরণ
- Update Time : ০৫:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে অসহায়- দরিদ্র এক হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুরের কৃতি সন্তান, সাবেক জননন্দিত সফল চেয়ারম্যান, বিশিষ্ট কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুলের পিতা-মাতার নামে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে উপজেলার আশারকান্দি ইউনিয়নে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়- দরিদ্র এক হাজার পরিবারের মধ্যে চাল বিতরণী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) নয়াবন্দর বাজারে তিলক, মনিহারা ও নয়া তিলক গ্রামে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণী অনুষ্ঠান এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্জ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জননন্দিত সফল চেয়ারম্যান, বিশিষ্ট কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক কায়েস চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজি সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্ছু, সমাজকর্মী মইনুল ইসলাম, ফখরুল ইসলাস। এসময় উপস্থিত ছিলেন, নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মনর আলী, সেক্রেটারী আব্দুল কদ্দুছ, ছিতু মিয়া, ছাদিক মিয়া, বাদশা মিয়া, আজিজুর রহমান চৌধুরী আনা, পরাস মিয়া, মুক্তি সূত্রধন প্রমূখ।
উল্লেখ্য যে, জগন্নাথপুরের কৃতি সন্তান, সাবেক জননন্দিত সফল ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুলের পিতা-মাতার নামে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১৯৮৮সালে আশারকান্দি ইউনিয়নে ৫০০মন ধান ও ২০০৪ সালে ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪০০মন চাল বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। চলতি ২০২০ সালে আশারকান্দি ইউনিয়নে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়- দরিদ্র এক হাজার পরিবারে চাল বিতরণ করা হয়।
এছাড়াও ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইউনিয়নে আর্ত মানবতার কল্যাণে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে।





























