জগন্নাথপুরে চুরির অভিযোগে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, গ্রেফতার ১
- Update Time : ০২:৫৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল চুরির অভিযোগে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আহত করেছে এক দরিদ্র পরিবারের যুবককে। এঘটনায় আহত যুবক জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে এসআই অনিক দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চিলাউড়া পুরান পুঞ্জি গ্রামের কাজল মিয়ার ছেলে অভিযুক্ত জুনু মিয়া (২৪)কে সোমবার সন্ধ্যা ৬টার দিকে গ্রেফতার করা হয়েছে।
নির্যাতনের শিকার দরিদ্র পরিবারের সুবেল মিয়া জগন্নাথপুর পত্রিকাকে সোমবার রাত ৯টার দিকে জানান, বিশ্বনাথের এক কবিরাজে কথায় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকিয়ে জুনু মিয়া বলে মোবাইলফোন তুই চুরি করছস। আমাকে রড দিয়ে পিটিয়ে আহত করে জুনু সহ কয়েকজন। আমার হাত পা বেঁধে, শরীরের বিভিন্নস্থানে নির্যাতন করে। এক পর্যায়ে আমার শরীরে বিদ্যুতের শর্ট দেওয়া হয়। আমরা দরিদ্র মানুষ সে কবিরাজের কথায় আমাকে হাত পা বেঁধে, শরীরে বিদ্যুতের শর্ট দিয়ে নির্যাতন করে।





























