০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে রায়হান হত্যার অভিযোগে থানায় স্ত্রীর মামলা দায়ের
- Update Time : ০২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামের এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে মামলা দায়ের করেছে তার পরিবার।
এ ঘটনায় রোববার রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করছেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
মামলাটি রুজু করেছেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও রায়হানের প্রতিবেশি মখলিছুর রহমান কামরান।





























