জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হানের কৃতজ্ঞতা প্রকাশ
- Update Time : ১১:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সম্মানিত জগন্নাথপুর পৌরবাসী, আসসালামু আলাইকুম।
জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মো. আবিবুল বারী আয়হান (মোবাইল প্রতীকে) নির্বাচনী প্রতিদন্ধিতায় অংশগ্রহণ করি। এ নির্বাচনে দেশ বিদেশের যেসকল সম্মানিত ব্যাক্তিবর্গ আপনাদের মহা মূল্যবান সময় দিয়ে আমাকে সার্বিকভাবে সমর্থন, সহযোগিতা ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আমার পাশে ছিলেন আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্মানিত পৌরবাসী আমাকে সম্মানজনক ভোট প্রদানের দ্বারা যে মূল্যায়ন করেছেন আমি আজীবন কৃতজ্ঞতায় আপনাদের এ অবদান স্মরণ রাখিব। নির্বাচনকালীন সময়ে চলার পথে যদি কারো মনে আঘাত দিয়ে থাকি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। নির্বাচন পরবর্তী সময়ে স্ব শরীরে সবার সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে- মো. আবিবুল বারী আয়হান।





























