আজ জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন : কে হচ্ছেন পৌর মেয়র
- Update Time : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন আজ শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। মেয়র পদে ৪ প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া (নৌকা)। কারা নির্যাতিত, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান (মোবাইল)। আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত প্রার্থী, সাবেক মেয়র হাজি আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম (জগ)। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ)।
জগন্নাথপুর পৌরসভার ৫ বারের সফল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার ছেলে ইকড়ছই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক জননন্দিত মেয়র, উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি আক্তারুজ্জামান আক্তারের ভাতিজা হবিবপুর গ্রামের বাসিন্দা বিএনপি নেতা আবিবুল বারী আয়হান, জগন্নাথপুর পৌরসভার সাবেক জননন্দিত ২ বারের সফল মেয়র হাজি আব্দু্ল মনাফের ছেলে স্বতন্ত প্রার্থী আবুল হোসেন সেলিমের মধ্যে ত্রিমুখি লড়াই হতে পারে বলে রশীদ আহমদ, কামরান আহমদ, রাহিম আহমদ, জাবেদ আহমদ, রুহেল আহমদ, তোফায়েল আহমদ, জাহেদ আহমদ, হেলাল মিয়া, সাকিল আহমদ, দিলতাজ হোসেন, ফাহিম আহমদ, জুবায়ের আহমদ সহ একাধিক ভোটাররা জানিয়েছেন। সব মিলিয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে, পারিবারিক ও ব্যক্তি ইমেজ, গোষ্ঠীর প্রভাব, দলীয় পরিচয়, আঞ্চলিকতার প্রভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তারা।
উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজি আব্দুল মনাফ গত ১২ জানুয়ারি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে মেয়র পদ শুন্য হয়ে যায়। শুন্য পদে গত ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। পরবর্তীতে করোনা ভাইরাসের কারণে উপনির্বাচন স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া উপনির্বাচন আজ শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ১১টি কেন্দ্রের ৭২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৩৮ ও নারী ভোটার ১৪ হাজার ২২১ জন।





























