জগন্নাথপুরে বখাটের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসার জন্য সৈয়দ তালহা আলমের নগদ অর্থ প্রদান
- Update Time : ১০:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার গোতগাঁও গ্রামে গত সোমবার গভীর রাতে বখাটে শামীম আহমদ বৃদ্ধ আনোয়ার আলীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত আনোয়ার আলীকে দেখতে আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় তার বাড়িতে যান জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম। এসময় তিনি আহত আনোয়ার আলীর চিকিৎসার জন্য তার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা করেন। সকল প্রকার চিকিৎসা এবং আইনি সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এসময় আহত বৃদ্ধ আনোয়ার আলী দুঃখ ব্যক্ত করে বলেন তাকে দেখতে কোন জনপ্রতিনিধি বা কোন বিশিষ্ট ব্যক্তি তার বাড়িতে আসেননি। এবং কোন সহায়তাও করেননি। এ ব্যাপারে সৈয়দ তালহা আলমের সাথে আলাপকালে তিনি জানান, “জগন্নাথপুরে ইনসাফ কায়েম করা তার দায়িত্ব এবং কর্তব্য। এই পরিবারকে সকল প্রকার সহায়তা করব। তিনি আরো বলেন, আহত এই বৃদ্ধ ও তার অসহায় পরিবারের পক্ষে আমি কোর্টেও আমার যথাযথ শক্তি প্রয়োগ করিব। আমি সৈয়দ তালহা আলম কথায় নয়, কাজে বিশ্বাসী।





























