নতুন অ্যাটর্নি জেনারেল হলেন সিলেটের এমএ আমিন উদ্দিন
- Update Time : ০৪:২৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দেশের প্রধান আইন কর্মকর্তা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। তিনি বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে।
রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এএম আমিন উদ্দিন-কে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।
এএম আমিন উদ্দিনের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেন। এরপর এই পদে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।





























