ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা পুনর্গঠন: সভাপতি সাজু, সেক্রেটারি মুবিন
- Update Time : ০১:৪৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, সুনামগঞ্জ জেলা শাখা পুনর্গঠন উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ শহরে একটি অভিজাত রেস্টুরেন্টে শাখা সভাপতি শাহ কামাল সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনেরর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর। ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার ২০২০-২১ সেশনের জন্য সভাপতি মনোনীত হন শাহ কামাল সাজু ও সেক্রেটারি মনোনীত হন ইসমাঈল হোসেন মুবিন।

জেলা সভাপতি শাহ কামাল সাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইসমাঈল হোসেন মুবিনের পরিচালনায় সমাপণী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান শিবলু, সাবেক জেলা সভাপতি মাওলানা সদরুল আমীন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা খলিল আহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা আবু সাঈদ আহমদ, সাবেক জেলা সভাপতি মাওলানা আখতার হোসাইন আতিক, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসেন, সাবেক জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সিলেট মহানগর খেলাফত মজলিস নেতা মাওলানা আলী খাঁন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিস নেতা মস্তফা কামাল প্রমূখ। বিজ্ঞপ্তি





























