জগন্নাথপুরে নৌকার প্রচারণায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ
- Update Time : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়ার সমর্থনে আজ মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর বাজারে গণসংযোগ ও প্রচারণা করেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ ছাবির মিয়া, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, আ.লীগ নেতা সমুজ আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, শামছুজ্জামান রইছ মিয়া, ছালিক আহমদ পীর প্রমূখ।
দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন স্থানে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা মাকার প্রচারণায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় অংশ নেন।





























