০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জোরপূর্বক ধর্ষণ, রাতে মেয়েকে ঘরে না পেয়ে বাবাকে পিটিয়ে আহত করলো ধর্ষক, আটক ৫
- Update Time : ০৬:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশ জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই আরিফ রেজা, এসআই ফিরোজ, এএসআই শিবলু মজুমদার, এএসআই মনির হোসাইন তালুকদার সহ একদল পুলিশে
বিশেষ অভিযান চালিয়ে বখাটে ধর্ষক শামীমের
৫ সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক দরিদ্র পরিবারের সুন্দরী মেয়েকে বখাটে শামীম জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে অবশেষে সোমবার গভীর রাতে মেয়েকে ঘরে না পেয়ে মেয়ের বৃদ্ধ বাবাকে রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে শামীম। গ্রেফতারকৃতরা হলেন, গোতগাঁও গ্রামের
দলাই মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫), মৃত গিয়াস উদ্দিনের ছেলে ইলাক উদ্দিন (৩৩)
মৃত জাহির ছেলে আক্কা হোসেন (৩২), মৃত জাফর খানের ছেলে শাহআলম খান (২৮), নোয়াগাও গ্রামের মৃত সানজব উল্লার ছেলে কাজল মিয়া (৩৭)। ধর্ষক শামীমকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানাগেছে, ৭ বছর আগে গোতগাঁও গ্রামের আনোয়ার আলীর মেয়ের বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার রাজারবাগ গ্রামের কবির মিয়ার সঙ্গে। দুই বছর তাদের মধ্যে দাম্পত্য বিরোধ দেখা দিলে এক পুত্র সন্তান কে নিয়ে মেয়েটি বাবার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে এলে গ্রামের আগুর মিয়ার বখাটে ছেলে শামীম মিয়া মেয়েটির ওপর কু নজর দেয়। তার অত্যাচারে অতীষ্ঠ হয়ে মেয়েটির বাবা গোতগাঁও থেকে আলীগঞ্জ বাজারে একটি কলোনিতে ঘর ভাড়া করে মেয়েকে নিয়ে বসবাস করতে থাকেন। এক মাস আগে শামীম ওই কলোনি থেকে মেয়ে কে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কিছু দিন আটক রেখে ধর্ষণ করে।
মেয়র মা জামিরুন বেগম জগন্নাথপুর পত্রিকাকে জানান, শামীম প্রায় সময় আমার মেয়েকে রাতে জোরপূর্বক তার ঘরে নিয়ে আটকিয়ে ধর্ষণ করে। অবশেষে সোমবার রাতে মেয়ে কে তুলে নিয়ে ধর্ষণ করতে চাইলে ঘরের বিতরে মেয়েকে না পেয়ে তার বৃদ্ধ বাবা আনোয়ার আলী (৬৫) কে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বখাটে শামীম।
জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জ থেকে মেয়েটিকে উদ্ধার করেছে। জগন্নাথপুর থানায় বর্তমানে মেয়ে ও মেয়ের বাবা রয়েছেন। এঘটনায় ধর্ষক শামীমকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।





























