জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে বিএনপির গণসংযোগ ও প্রচার মিছিল
- Update Time : ০৩:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদের সমর্থনে বিএনপির উদ্যােগে আজ রোববার বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুর বাজারে গণসংযোগ ও প্রচার মিছিল পরবর্তী পৌর পয়েন্টে এক পথ সভায় মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, মেয়র প্রার্থী রাজু আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু, এম এ মুকিত, বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, সৈয়দ মোসাব্বির আহমদ, হাজি সোহেল আমীন, বিএনপি নেতা ডাঃ রাজা মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মিরপুর ইউনিয়ন বিএনপি নেতা আকলুল করিম, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিছকন খান, যুবদল নেতা আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, যুবদল নেতা সৈয়দ মিজান, রুহুল আমিন খান, সৈয়দ আবু বক্কর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশীদ, জুনেদ আহমদ, শামছুল ইসলাম জাবির, ছাত্রদল নেতা ইমামুল হাসান, সাইফুর কামালী, সামাদ কামালী, অয়েস কবির উজ্জল, শাহজাহান আহমদ রাজু, মিনার খান, সাহেল জিম্মাদার, সৈয়দ সাদিক, সৈয়দ তাহমিদ প্রমূখ।





























