০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সীমানা নিয়ে দুপক্ষের বিরোধ নিষ্পত্তি
- Update Time : ০৫:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমি ও সীমানা নিয়ে দুপক্ষের বিরোধ অবশেষে নিষ্পত্তি হয়েছে।
জানাগেছে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের পূর্ব তিলক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমি ও সীমানা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে দুপক্ষের বিরোধ নিষ্পত্তি হয়। শালিসী সভায় এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারওয়ার, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।





























