জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
- Update Time : ১০:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যােগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন আ.লীগ সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আহমদ হোসেন, জুয়েল মিয়া, সাজ্জাদ খাঁন, শামীম আহমদ। এসময় উপস্থিত ছিলেন, ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি আজফর আলী, বখতিয়ার উদ্দিন, সুবোধ পাাল, আকিকুর রহমান, প্রজেশ কান্তি, হোসেন মিয়া, সিরাজ উদ্দিন, ফয়জুল হক, ফয়জুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ দুলন, জাহাঙ্গীর খাঁন, হেকিম মিয়া, আফিজ আলী, লেচু মিয়া, খসরু মিয়া, সফু মিয়া, আনসার হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন কেক কাটে পালন করা হয়।





























