১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকা মার্কার সমর্থনে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আগামি ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকা মার্কার সমর্থনে জগন্নাথপুরে আওয়ামী লীগের কর্মী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর রোববার জগন্নাথপুর আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
নৌকার সমর্থনে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, মাহমাতুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের
প্রচার সম্পাদক ফিরোজ আলী, আ.লীগ নেতা মাসুম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ছালিক আহমদ পীর, কাউন্সিলর সুহেল আহমদ, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।





























