০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবকের পেটের মধ্যে আস্ত মোবাইল!

  • Update Time : ০৪:৪৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মানুষের পেটের ভেতর আস্ত একটি মোবাইল! গত সাত মাস ধরে একটি যুবকের পেটের মধ্যে ছিলো মোবাইল ফোন। সম্প্রতি সেই যুবকের পেটে আলট্রাসনোগ্রাফি করা হয় আর সেই রিপোর্ট আসতেই চিকিৎসকদের চোখ ছানাবড়া।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে।

জানা যায়, ওই যুবক পেটে প্রচুর ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। কিন্তু হঠাৎ কেন ব্যথা তা কিছুতেই প্রথমে অনুসন্ধান করতে পারছিলেন না চিকিৎসকরা। এরপরেই ওই যুবকের পেটে আলট্রাসনোগ্রাফি করার কথা বলেন ওই হাসপাতালের চিকিৎসকরা। পরে আলট্রাসনোগ্রাফি করা হয়।

এরপর রিপোর্ট দেখে রীতিমত চিকিৎসকরা হতবাক হয়ে যান। আস্ত একটি মোবাইল ফোন ২৮ বছরের ওই যুবকটির পেটের ভেতর দেখতে পান তারা। গত সাত মাস ধরেই মোবাইলটি তার পেটের মধ্যেই ছিল। সহকর্মীদের সঙ্গে মজা করতে গিয়ে এটি গিলে ফেলেছিল বলে চিকিৎসকদের জানায় যুবকটি। তার ধারণা ছিল, এটি সে হজম করে ফেলতে পারবে।

দক্ষিণ কায়রোর আল ওয়াটান নামে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জহোর বলেন, প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট। এরপর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

যুবকের পেটের মধ্যে আস্ত মোবাইল!

Update Time : ০৪:৪৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০