০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার ২
- Update Time : ০৬:৫৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাঁজাসহ গ্রেফতার উপজেলার কলকলিয়া গ্রামের মহরম মিয়ার ছেলে আব্দুল মালেক (৪৫) ও ছাতক থানার ভাতগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে দেওরত মিয়া (২৬)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম, এএসআই শহিদুল ইসলাম, এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কলকলিয়া বাজার থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।





























