জগন্নাথপুরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
- Update Time : ১১:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গাহ জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
জানাগেছে, আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রউডর) গ্রামের মৃত আফছর উল্লাহর ছেলে আবুল কালাম ও আব্দুল মতিনের মধ্যে জায়গাহ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গতকাল সকালে আবুল কালামের ঘরে আব্দুল মতিন তার লোকজন নিয়ে হামলা চালায়। তাদের হামলায় আবুল কালামের স্ত্রী শিবলী বেগম (৩৫), ও ছেলে আব্দুল কাইয়ুম (১৩) গুরুত্বর আহত হয়েছেন।
আব্দুল মতিন ও তার লোকজনের হামলায় গুরুত্বর আহত আবুল কালামের স্ত্রী শিবলী বেগম ও ছেলে আব্দুল কাইয়ুমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আবুল কালাম জানান, তার ভাই আব্দুল মতিনের সাথে বাড়ির জায়গায় জমি নিয়ে দীর্ঘদির ধরে বিরোধ চলে আসছিল। আব্দুল কালাম আরো জানান, জামালপুর গ্রামের মৃত ছুয়াব উল্লার ছেলে তাহিদ আলীর নির্দেশ সোমবার সকালে আব্দুল মতিন, তার স্ত্রী পারভীন বেগম, ছেলে সাকিল, সায়িব, মেয়ে খালেদাসহ সংঘবদ্ধ হয়ে আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে আমার ঘরে প্রবেশ করে। এসময় আমাকে না পেয়ে আমার স্ত্রী ও সন্তানের উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায়। তাদের সংঘবদ্ধ লোকজনের হামলায় আমার স্ত্রী শিবলী বেগমের দু হাতে, পায়ে, মাথায় ও বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়েছেন।
সুত্রে জানাগেছে, তাদের বাড়ির জায়গাহ জমি নিয়ে কোর্টে মামলা চলছে। এ হামলার ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।





























