০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জামে মসজিদের উন্নয়ন কাজে বাধার অভিযোগে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • Update Time : ১১:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজ বন্ধ করতে একটি কুচক্রী মহল নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। শতবর্ষী এই মসজিদটির পুনঃনির্মাণ কাজে বার বার সমস্যা তৈরি করছে ওই কুচক্রী মহল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল উত্তর কালনীরচর গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন গ্রামের মুসল্লীরা।

লিখিত বক্তব্যে গ্রামবাসীর পক্ষে মোবারক হোসেন মেন্দি বলেন, দুই উপজেলার অর্ন্তগত উত্তর কালনীচর গ্রামে রয়েছে একটি শতবর্ষী মসজিদ। মসজিদটি পুরাতন হওয়ায় আমারা গ্রামবাসীরা সম্মেলিত ভাবে তা পুনঃনির্মাণের উদ্যোগ নেই। এরই ধারাবাহিকতায় দেড় বছর আগে কাজ শুরু হলে মসজিদ কমিটিকে কেন্দ্র করে একটি মহল নির্মাণ কাজে বিঘ্নতার সৃষ্টি করছে। ধারাবাহিক নানা চক্রান্তে ব্যর্থ হয়ে সম্প্রতি ওই মসজিদের ইমামকে নিয়ে নোংরা অপপ্রচার চালাচ্ছে। তাদের এমন হীন কর্মকান্ডে গ্রামেরও সুনাম নষ্ট হচ্ছে। চিহ্নিত চক্রটির অব্যাহত অপপ্রচারের ধর্মপ্রাণ মুসল্লীদের মনে আঘাত করেছে। তারা শুধু অপপ্রচার চালিয়ে ক্লান্ত হয়নি, মিথ্যাকে সত্য বানাতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশ করেছে। যা দেখে আমরা গ্রামবাসীরা মর্মাহত।

মসজিদ পুনঃনির্মাণ কাজ শুরুর পর থেকে উত্তর কালনীচর গ্রামের ধর্মপ্রাণ মুসল্লীদের নানা ভাবে হয়রানী করছে প্রভাবশালী এই মহল। তাদের কারণে গ্রামের অসহায় মানুষরা শান্তিতে ঘুমাতে পারে না। তারা প্রভাবশালী হওয়ায় অনেকেই তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। আমরা গ্রামবাসীরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই চিহ্নিত কুচক্রী মহলের সুষ্ট বিচার দাবি করছি। বিষয়টির দ্রুত তদন্ত পূর্বক কুচক্রী মহলকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

উত্তর কালনীরচর গ্রামে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য স্থানীয় ওয়ার্ড মেম্বার শওকত আলী, উত্তর কালনীরচর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য ইসকন্দর আলী, একরাম উদ্দিন, এখলাছুর রহমান, মোবারক হোসেন মেন্দি, আমিনুল ইসলাম, তুহিন আহমদ, মানিক মিয়া, ডাঃ লুৎফুর রহমান, ওসমানীনগর থানা স্বেচ্চাসেবক লীগের সদস্য জুনাইদ আহমদ, ক্বারী লিয়াকত আলী, ছুরুক মিয়া, দুলাল মিয়া, মুজিবল আহমদ, আব্দুল মজিদ, বশির উদ্দীন, ছাবু মিয়া, আকাইদ আহমদ, হাফিজ মাছুম আহমদ, নুর মিয়া, ছইল মিয়া, হোসেন মিয়া, জমির আলী, কাদির মিয়া, বশির মিয়া, আনহার মিয়া, রেজাউল করিম রাজন, আব্দুল ওয়াকিব, সিজিল মিয়া সহ দু শতাধিক গ্রামবাসী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে জামে মসজিদের উন্নয়ন কাজে বাধার অভিযোগে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Update Time : ১১:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০