জগন্নাথপুরে আওয়ামী লীগের কর্মীসভায় ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান
- Update Time : ০১:২৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা বুধবার দুপুরে জগন্নাথপুর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের সিদ্ধান হয়।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম, সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লেছু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আগুর মিয়া, ফখরুল ইসলাম, মনু মোহাম্মদ মতছির, আতিকুর রহমান, আব্দুল গফুর, আলা উদ্দিন আহমদ, সুন্দর আলী, ছদরুল ইসলাম, আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, আ.লীগ নেতা আবুল কয়েছ ইসরাইল প্রমূখ।





























