০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত – ৩

  • Update Time : ০৩:১৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহত ২জনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, আরশ আলীর পুত্র আরিয়ান আহমেদ মাজেদ (২৩), মুজিব আহমেদ রাজ (২৪) ও তাদের অপর পক্ষ পাশের বাড়ির মখলিসুর রহমানের পুত্র সজিব আহমেদ (২১)। এ ঘটনায় আহত মুজিব আহমেদ বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এলাকায় খোজ নিয়ে জানাগেছে, খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের মখলিসুর রহমানের পুত্র সজিব আহমদকে দিয়ে পাশের বাড়ির আরশ আলীর পুত্র মাজেদ ও মুজিব দুই ভাই মিলে বিক্রয়ের উদ্দেশ্যে ৭০হাজার টাকা দিয়ে ২টি আরেক্স মোটরবাইক ক্রয় করান। কিন্তু সজিব বাইক চালানো জানেনা তাই একটি মোটরবাইক মাজেদ ও মুজিবের কাছে থাকত। সজিবের কাছে থাকা বাইকটি কোন রকম বিক্রি করে দেয় এবং অপর বাইকটি মুজির ৩০ হাজার টাকা দিয়ে কিনবেন বলে তার কাছে রেখে দেন। কিন্তু পূরো টাকা পরিশোধ কনেননি মুজিব। সেই সুবাদে গত রাত সাড়ে ১২টার দিকে জরুরী কাজে হাসপাতালে যাওয়ার জন্য মুজিবের কাছে মোটরবাইকটি চান সজিব। কিন্তু মুজিব বাইক না দেয়ায় সজিব গাড়ির পাওনা টাকা চাইলে উভয়ই উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুপক্ষের ৩জন গুরুত্বর আহত হন এবং আরো ৭/৮ জন আহত রয়েছেন। তবে মুজিব জানান, সজিবের কাছে তার কোন টাকা পয়সার লেনদেন নেই।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম মুসা সাংবাদিকদের জানান, এক পক্ষের অভিযাগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত – ৩

Update Time : ০৩:১৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০