০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জ থেকে গাঁজাসহ গ্রেফতার ১, প্রাইভেটকার জব্দ
- Update Time : ০৩:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯ । এসময় গাঁজাবহনকারী প্রাইভেটকার জব্দ করা হয় ।
র্যাব জানায়, মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিনি.এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান সহ সিপিসি ১ (সিলেট ক্যাম্প) নেতৃত্বে গোলাপগঞ্জ থানার বাউসী থেকে নজরুল(৪২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছে ।





























