০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

  • Update Time : ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সদরের একটি মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান,‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিস্ফোরণের খোঁজ-খবর নিচ্ছেন এবং দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।’

শেখ হাসিনা বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের আশু আরোগ্য কামনা করেন।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামে মসজিদে এসি বিস্ফোরণে গুরুতর দগ্ধ ১১ জন আজ সকালে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।
স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটায় মসজিদের ভিতর বিকট শব্দে এসি’র বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৫০জন আহত হয়।-বাসস

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Update Time : ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০