জগন্নাথপুরে ছাত্রদলের কমিটিতে যারা আসছেন
- Update Time : ০১:০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে। দীর্ঘ প্রায় বিশ বছর পর নতুন কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি মূলক সাংগঠনিক একটি টিম আজ শনিবার (৫ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা আয়োজনের খবর ছড়িয়ে পড়লে কমিটিতে স্থান করে নিতে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ বেড়েছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম তিনটি গ্রুপে চলছে। প্রত্যেক গ্রুপের নেতারা পৃথকভাবে তাদের অনুসারীদের আহবায়ক ও সদস্য সচিব করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নেতাকর্মীরা জানান, প্রায় বিশ বছর পূর্বে রাজু আহমদকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল। কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি না হওয়ায় কমিটি বিহীন চলছে ছাত্রদলের কার্যক্রম। দলের অনেকেই জানান, কয়দিন পর পর কমিটি গঠনের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা পদ- পদবীর জন্য সিনিয়রদের সাথে যোগাযোগ বাড়ান।
জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের প্রস্তুতির অংশ হিসেবে জেলা থেকে একটি সাংগঠনিক টিম জগন্নাথপুর এসে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হওয়ার খবর জানাজানি হলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্রে আরো জানাগেছে, জেলার নেতৃবৃন্দরা জগন্নাথপুরে সাংগঠনিক সফরে এসে মতবিনিময় করে পরবর্তীতে আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
দীর্ঘ কাঙ্খিত জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব হিসেবে যাদের নাম নেতাকর্মীদের মুখে মুখে শীর্ষ স্থানে রয়েছে তারা হলেন, শামছুল ইসলাম জাবির, আল আমিন ইসলাম, মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম খান, জুনাইদ আহমদ জুনেদ, সাইফুল ইসলাম জাবেদ, আবু তালেব, শাহরিয়ার ইমন দুলু, শাহান আহমদ, আতিকুর রহমান মিঠু, সম্রাট হোসেন শরীফ, জাহিদ হোসেন, খলিলুর রহমান চৌধুরী।





























