০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৫, মোটরসাইকেল ভাংচুর

  • Update Time : ০৭:২৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫জন আহত, মোটরসাইকেল ভাংচুরের খবর পাওয়া গেছে।

পৌরশহরের কলেজ রোড ও প্রধান সড়কে বৃহস্পতিবার  সন্ধ্যায় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৫জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় মোস্তফা নামের একজনকে ‍সিলেটে প্রেরণ করা হয়েছে। তার বাড়ি উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে বিয়ানীবাজার থানার পুলিশ। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও শহরে চাপা উত্তেজনা ও আতংক বিরাজ করছে।
সংঘর্ষ চলাকালে একটি সিএনজি অটোরিক্সা ও পৌরশহরের এক ব্যবসায়ীর মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ানীবাজারে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৫, মোটরসাইকেল ভাংচুর

Update Time : ০৭:২৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০