১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাংবাদিক জুয়েল সহ গ্রেফতার ৩
- Update Time : ০৩:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশের পৃথক বিশেষ অভিযানে যৌতুক মামলার পলাতক আসামী সাংবাদিক জুয়েল সহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব, এসআই জহির আলী, এএসআই মনির হোনাইসন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মৃত জহির মিয়ার ছেলে যৌতুক মামলার পলাতক আসামী সাংবাদিক জুয়েল আহমদ, অন্য আরো ২টি মামলার পলাতক আসামী উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত ওয়াছিত মিয়ার ছেলে লিলু মিয়া ও পৌর এলাকার এনায়েতনগর গ্রামের গউছ আলীর ছেলে সানোয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে।





























