সৈয়দপুরে আবুল হাসান ও ছোট মিয়ার বিরোধ সমাধানে গ্রামবাসীর মতবিনিময় সভায় ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- Update Time : ১২:৫৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে চলমান বিরোধ সমাধানের লক্ষে গ্রামবাসীর এক মতবিনিময় সভায় ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সৈয়দপুর গ্রামের আবুল হাসান ও ছোট মিয়ার বিরোধ সমাধানের লক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদের আহবানে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজি সৈয়দ মদচ্ছির আলী (মাজন সাহেব)এর সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামবাসীর মতবিনিময় সভায় সর্বসম্মতি ক্রমে বিশিষ্ট শিক্ষাবীদ লেঃ কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শাহ কামাল চৌধুরী, সৈয়দপুর জামেয়ার মুহতামীম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, সৈয়দপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমান কে উপদেষ্টা করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আলহাজ্ব সৈয়দ মদচ্ছির আলী (মাজন সাহেব), সৈয়দ সাব্বির আহমদ (ছাবির মিয়া), সৈয়দ আব্দুর রকিব, সৈয়দ মরতুজ আলী, আব্দুল কাইয়ুম মেম্বার, ডাঃ সৈয়দ তৈয়ফুর আহমদ, সৈয়দ কলা মিয়া, ডাঃ সৈয়দ নুরুল ইসলাম, আলতাফ হোসেন কোরেশী, মাওঃ সৈয়দ মুনসিফ আলী, সৈয়দ লিলু মিয়া মেম্বার, মাওঃ সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দ আলী আহমদ, সৈয়দ আব্দুল মুমিন, সৈয়দ মাশুক মিয়া, সৈয়দ আবু সালাম, সৈয়দ ফিরুজ মিয়া, মোঃ কাজল বেগ। হাফিজ মাওলানা এনামুল হাসানের মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়। এসময় গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।





























