জগন্নাথপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- Update Time : ০৮:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের উদ্যােগে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ভাবে পালন করা হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এম এ ছাত্তার অনুসারীদের উদ্যােগে জগন্নাথপুর পৌর শহরে আজ মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌর বিএনপির সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ মাহফুজুল করিমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা জাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম সোহেল, বিএনপি নেতা আব্দুল হান্নান, ছৈদুল হক, কামাল আলী, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্চাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক মোদাব্বির হোসেন রবিন, উপজেলা যুবদল নেতা আশরাফুল ইসলাম, আশরাফুজ্জামান বাদশা, মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, সিদ্দিকুর রহমান তালুকদার, আব্দুল হান্নান, ফখরুল ইসলাম, খছরু মিয়া, সালাহ উদ্দিন, পৌর যুবদল নেতা দিলতাজ মিয়া, আবুল ফয়েজ, কামাল হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আল আমিন ইসলাম, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম জাবেদ, উপজেলা ছাত্রদল নেতা ছাইফুল ইসলাম খান, জাবির আহমদ চৌধুরী, সাব্বির মিয়া, জাহিদুল ইসলাম রুবেল, জুয়েব হুসাইন, সিহাব আহমদ, জগন্নাপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা কাসেম আহমদ, মারজান চৌধুরী, শাহরিয়ার ইমন দুলু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওয়াজিদ খান রিপন, শেখ মামুন হুসেন, আনিছুর রহমান, কলকলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু মিয়া, শহীদ জিয়ার প্রজন্ম দলের সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আবুল লেইছ, জগন্নাথপুর পৌর যুবদল নেতা দিলতাজ মিয়া, শাহ শাকিল আহমদ, ধন মিয়া, হুমায়ুন কবির, সুনামগঞ্জ জেলা ছাত্রদল সদস্য আবু তালেব, উপজেলা ছাত্রদল নেতা মাবিয়া হাসান, জসিম উদ্দিন, ফয়েজ উদ্দিন, সাহেদ তালুকদার, আবু হেনা সৌরভ, শেকুল ইসলাম, মোস্তাকিম হুসেন, পাবেল আহমদ, বক্কর মিয়া, আল আমিন, জাহেদ আহমদ, নাইম আহমদ, চান মিয়া, লিজু, শিপন, আলিনুর, সুয়েব, রাজীব, কাওছার, শামীম, হাফিজ, জুয়েল, নাজিম, নুরুল আমিন, খালেদ, কয়েছ, জিসু চক্রবর্তী, আফজাল, রাজা, রুবেল তালুকদার, পৌর ছাত্রদল নেতা সৈয়দ শুভরাজ, ফয়সাল আহমদ, মুরাদ আহমদ, শামীম আহমদ, বিলাল মিয়া, জাকারিয়া, তারেক মনোয়ার, সপন মিয়া, মামুন মিয়া, নাহিদ আহমদ, সায়মন আহমদ, কলেজ ছাত্রদল নেতা ফেরদৌস, আল ইমাম, সৌরভ, মতিন মিয়া, হবিব মিয়া, হামিদুর রহমান প্রমুখ।
সভায় বক্তরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই প্রতিবার্ষিকীর শপথ। গণতন্ত্র উদ্ধার সহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আগামি দিনের সকল আন্দোলন- সংগ্রাম ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার বিকল্প নেই। জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ-৩ আসনে আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে দলথেকে জোটের প্রার্থী হিসেবে যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহ-সভাপতি এম এ ছাত্তারকে দলীয় নেতাকর্মীরা চান।





























