জগন্নাথপুর-সিলেট সড়ক সংস্কারের দাবিতে মতবিনিময় সভায় সোমবার থেকে কাজ শুরুর ঘোষণা
- Update Time : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে রাস্তা সংস্কার না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশে- বিদেশে চলছে প্রতিবাদের ঝড়। দ্রুত রাস্তার কাজ সংস্কারের দাবি জানিয়েছেন সচেতন জগন্নাথপুরবাসী
জানাগেছে, জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক দ্রুত সংস্কারের দাবিতে আজ রোববার (৩০ আগষ্ট) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রককৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, সড়কে কাজ পাওয়া ঠিকাদার প্রতিনিধি সাকলাইন মিয়া, জেলা শ্রমিক নেতা মিন্টু মিয়া, উপজেলা মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া, সাধারণ সম্পাদক রেজন মিয়া প্রমূখ।
মতবিনিময় সভায় আগামিকাল সোমবার (৩১ আগষ্ট) থেকে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের রাস্তা সংস্কার কাজ আবারো শুরু হবে বলে জানান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।





























