জগন্নাথপুরে অর্ধশতাধিক পরিবারে সৈয়দ তালহা আলমের নগদ অর্থ বিতরণ
- Update Time : ০৮:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অসহায়- দরিদ্র অর্ধশতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, পিজি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম নগদ অর্থ বিতরণ করানকনেছে।
করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর দক্ষিণপাড়া সহ অসহায়- দরিদ্রদের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম অর্ধশতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ বিতরণ করেছেন। এসময় নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, মোঃ খোরশেদ আলী, মোঃ জয়নাল আবেদীন, সাজন মিয়া, রাজ উল্লাহ, কমলা মিয়া, সুরত কামাল, আকমল হোসেন, মহবত আলী, তাজুল ইসলাম প্রমূখ।
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, পিজি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আন্তর্জাতিক ব্যবসায়ী এবং আইনজীবি সৈয়দ তালহা আলম বলেন, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা, কৃষি সহ সর্বাধিক উন্নয়নে মাঠে কাজ করছি। সৈয়দ তালহা আলম আরো বলেন, উপজেলাবাসীর উন্নয়নে আগামি উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সার্বিক সহযোগীতা চাই।





























