০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সিএনজি- লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ : ১৮টি মামলায় অর্থদণ্ড আদায়
- Update Time : ০৮:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সিএনজি- লেগুনা স্ট্যান্ড সড়ক থেকে উচ্ছেদ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই এলাকায় একদল পুলিশের উপস্থিতি ভ্রাম্যমান আদালতের অভিযানে মূল সড়কের উপর অবৈধভাবে থাকা একটি সিএনজি- লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৮টি মামলায় মোট ১৩ হাজার ৪০০টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।





























