১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক
- Update Time : ১২:৫৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২০
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থারার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা বিশেষ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে অভিযান চালিয়ে ঘোষগাঁও গ্রামের মৃত্যু কালাই মিয়ার ছেলে ইমরান মিয়া (৩৪), আব্দুল আহাদের ছেলে সুজেল মিয়া (৩০), হোসেন আলীর ছেলে জসিম উদ্দিন (৪৫), আর্শ্বাদ উল্লার ছেলে আব্দুল আউয়াল (৪০)কে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।





























