জগন্নাথপুরে পুলিশের অভিযানে ২ লাখ ৯৪ হাজার টাকার ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ একজন আটক
- Update Time : ০৮:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থারার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন আহমদ চৌধুরীর নির্দেশে থানার এএসআই মনির হোসাইন এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন বিড়িসহ একজনকে আটক করা হয়েছে।
জগন্নাথপুর থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ মনির হোসাইন তালুকদারের নেতৃত্বে ফরহাদ, মোবাররকসহ একদল পুলিশ ২৪ আগষ্ট সোমবার রাত সাড়ে ৪টার দিকে জগন্নাথপুর ভূমি অফিসের সামনে জগন্নাথপুর টু সিলেট সড়ক থেকে ২ লাখ ১০ হাজার পিস নিষিদ্ধ নাসির বিড়ি যার মূল্য ২ লাখ ৯৪ হাজার টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন বিড়ি এবং একটি কাবার ভ্যানসহ আসামী একজনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল হইতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে দুই জন আসামি পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামি ওসমানীনগর উপজেলার আঃ করিমের ছেলে রকিব মিয়া (২৫), এবং পলাতক আসামি দুইজন বিশ্বনাথ থানার বন্ধুয়া গ্রামের ফয়জুল হক, দক্ষিণ সুনামগঞ্জের রনসী গ্রামের আজাদ (৪৫) উল্লেখিত সকলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ২৫ বি এর ১ ধারায় মামলা দায়ের হয়। আসামীকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করা হয়েছে।





























