০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জায়নামাজে দুর্বৃত্তদের হাতে খুন হলেন সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মল্লিক
- Update Time : ০৩:৫৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জায়নামাজেই খুন হলেন আব্দুর রাজ্জাক মল্লিক (৭৫)। সোমবার মাগরিবের নামাজের পর তিনি দুর্বৃত্তদের হাতে নিহত হন। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রাজ্জাক মল্লিক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ গ্রামের আবদুর রাজ্জাক মল্লিক সোমবার সন্ধ্যায় বাড়িতেই মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তিনি জায়নামাজে বসে কোরআন শরিফ পাঠ শেষে দোয়া-দরুদ পড়ছিলেন। এ সময় অন্ধকারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে কুপিয়ে ও জবাই করে হত্যা নিশ্চিত করে চলে যায়।
বেশ কিছুক্ষণ ধরে পরিবারের সদস্যরা সাড়া না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে দেখতে দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শোনার পর ঘটনাস্থলে গিয়েছি। নিহতের ঘাড়ে কোপের চিহ্ন রয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তর জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্তসাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
খোঁজখবর নিয়ে জানা গেছে, নিহত আবদুর রাজ্জাকের ছেলে রবিউল মল্লিকসহ তাদের পক্ষের একাধিক ব্যক্তি কামাল প্রতাপ গ্রামের সাফিয়ার মোল্লা হত্যা মামলার আসামি।
এ ছাড়া পার্শ্ববর্তী শালিখা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ডাবলু শেখ মামলারও আসামি রয়েছে বেশ কয়েকজন। ৭৫ বছর বয়সী নিরীহ কৃষক রাজ্জাক মল্লিকের হত্যাকাণ্ডকে অনেকেই রহস্যজনক মনে করছেন।





























