০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম

  • Update Time : ০২:৪৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে। দলীয় প্রতীক ছাড়া এই মুহূর্তে স্থানীয় সরকারের কোনো নির্বাচন করার পরিকল্পনা সরকারের নেই। আসন্ন সিটি, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দলীয় প্রতীকেই হবে। শনিবার তিনি এ কথা বলেন। মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, হঠাৎ করেই আইন পরিবর্তন করা যায় না। এখানে অনেক কিছু সিদ্ধান্তের ব্যাপার থাকে। আসন্ন পৌরসভায় দলীয় প্রতীক বাতিল করতে হলে অন্য স্থানীয় সরকার নির্বাচন যেমন- ইউপি, উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনও বাতিল করতে হবে। সুতরাং সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

দলীয় প্রতীক তুলে দেওয়ার ব্যাপারে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তাকে ‘রীতিমতো’ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো গুজব শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেইনি। এটা সরকারের নীতিনির্ধারণী যেমন বিষয়টি, তেমনি দলীয়ও বিষয় থাকে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম

Update Time : ০২:৪৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২০