০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে শিশুর মরদেহ উদ্ধার
- Update Time : ০৪:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার কলকিলয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের রুমেন মিয়ার দেড় বছরের শিশু কন্যা সাদিয়া বেগমকে শুক্রবার (২১ আগষ্ট) ভোর থেকে পাওয়া যায়নি। বিকেলে শিশু কন্যা সাদিয়ার মৃত মরদেহ বাড়ির নিকটবর্তী একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। সাদিয়ার পরিবারের দাবি পানিতে ফেলে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহত সাদিয়ার চাচী সুবেনা বেগমকে(২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।





























