০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ করল দেবর

  • Update Time : ০৫:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে (২৪) ধষণের অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে উপজলার গোপীনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। এঘটনায় ধর্ষক দেবর আব্দুল বারেক ও স্বামী আব্দুল মালেককে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী মালেক ও দেবর বারেককে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। দুপুরে অভিযুক্ত ওই দুইজনকে আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে স্বামীর সহায়তায় দেবর বারেক তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু দেবরের অনৈতিক প্রস্তাবে তিনি রাজি হননি। সামাজিকতার ভয়ে বিষয়টি তিনি কাউকে জানাননি। সবশেষ মঙ্গলবার রাত প্রায় ৯ টার দিকে বাড়ির বারান্দায় মাছ কাটছিলেন তিনি। স্বামীও বাড়িতেই ছিলেন।

তিনি জানান, হঠাৎ দেবর বারেক বারান্দায় আসেন। এ সময় স্বামী মালেক বৈদ্যুতিক বাতি নিভিয়ে তাকে শয়ন ঘরে নিয়ে দুই হাত চেপে ধরেন আর দেবর বারেক ধর্ষণ করেন। দুজনেরই বিচার দাবি করেছেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই পুলিশকে খবর দেয়া হয়।

অভিযুক্ত দেবর আব্দুল বারেক বলেন, রাতে ভাবির শয়ন ঘরে গিয়ে ভাইয়ের সামনেই শারিরিক সম্পর্কে লিপ্ত হন। তবে অভিযুক্ত স্বামী আব্দুল মালেকের বক্তব্য পাওয়া যায়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ করল দেবর

Update Time : ০৫:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২০