০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রীকে উত্যক্ত করায় প্রধান শিক্ষককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

  • Update Time : ০১:১৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দুই স্কুলছাত্রীকে উত্যক্ত করায় শরিফুল ইসলাম নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে ঢাকার ধামরাইয়ের সুয়াপুর মাইলেশিয়াম স্কুল ও কলেজে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ধামরাইয়ের সুয়াপুর মাইলেশিয়াম স্কুল ও কলেজের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম (৪২)। তার স্কুলের কয়েকজন ছাত্রীকে স্কুল কক্ষেই দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়িয়ে আসছিলেন। অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জেএসসি পরীক্ষায় নম্বর বেশি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও উত্যক্ত করে আসছিলেন ওই শিক্ষক। বিষয়টি ওই ছাত্রী অভিভাবকের কাছে জানালে শনিবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে আটকের পর গণপিটুনি দেয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।

আটক শরিফুল ইসলাম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি সাভারের নয়ারহাট এলাকায় বাসা ভাড়া থেকে ধামরাইয়ের সুয়াপুর মাইলেশিয়াম স্কুল ও কলেজে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ধামরাই থানার এসআই আনোয়ার হোসেন দুই ছাত্রী উত্যক্তের ঘটনায় প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে আটকের কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুত্র: কালের কণ্ঠ

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্রীকে উত্যক্ত করায় প্রধান শিক্ষককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

Update Time : ০১:১৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০