০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ছাতকের বানারশিপুর গ্রামের সমুজ আলীর ইন্তেকাল
- Update Time : ০৫:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বানারশিপুর গ্রামের সমুজ আলী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় সৌদি আরবের জেদ্দায় তিনি ইন্তেকাল করেন।প্রবাসে সমুজ আলী দীর্ঘদিন ধরে ডায়বেটিস রোগে ভুগছিলেন বলে জানাগেছে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সমুজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম জানান তার বাবার লাশ বাংলাদেশে পাঠাতে আত্বীয় ও এলাকার প্রবাসীরা চেষ্টা করছেন। আরেক ছেলে প্রবাসী জুয়েল আহমদ জানান সরকারি অনুমতি পাওয়ার পর মরহুমের লাশ দেশে পাঠানো হবে এবং গ্রামের বাড়িতে লাশ দাফন করা হবে।





























