দেশবাসী এক দুর্বিষহ অবস্থা অতিক্রম করছে: মাওলানা ইসহাক
- Update Time : ০৩:৩৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনা ও বন্যাসহ বিভিন্ন কারণে দেশবাসী এক দুর্বিষহ অবস্থা অতিক্রম করছে। করোনাভাইরাসের মহাদুর্যোগের কারণে কয়েক কোটি মানুষ কর্ম ও পেশাহীন হয়ে পরেছে। এরমধ্যে বন্যার কারণে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাসমূহের মানুষ লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় সরকারের পক্ষে থেকে অভাবগ্রস্থ মানুষকে যেভাবে সহযোগিতা করার প্রয়াজন ছিলো তা তারা করতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি জুলুম নির্যাতনের সয়লাব চলছে সর্বত্র। এ অবস্থায় অসহায় মানুষদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবারহ করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। গতকাল রাত ৯টায় খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এর পরিচালনায় টিমলিঙ্ক এ অনুষ্ঠিত এ ভার্চুয়াল বৈঠকে সংযুক্ত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জ¦ল হোসাইন মিয়াজী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডাঃ এস এম মোসাদ্দেক, বুরহান উদ্দিন সিদ্দকিী, মাওলানা আজিজুল হক, মুফতি সাইয়্যেদুর রহামন, মাওলানা আবদুল হাই প্রমুখ। বৈঠকে ১৩ অগস্ট থেকে দেশের বন্যা দুর্গত অঞ্চলে খেলাফত মজলিসের পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ টিম প্রেরণের সিদ্ধান্ত গ্রহীত হয়।





























