জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে মিডিয়া সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুল হক কামালীর সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, পিজি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আন্তর্জাতিক ব্যবসায়ী এবং আইনজীবি সৈয়দ তালহা আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজি সোহেল আহমদ খান টুনু, সিলেট নগরীতে বসবাসকারী সৈয়দপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ গেদু মিয়া, জগন্নাথপুর কবি- সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি সৈয়দ আজমল হোসেন।

বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ খোরশেদ আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার ছাত্র কল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা রেজাউল করিম, ছাত্রনেতা সাকিল আহমদ, সৈয়দ সাইফ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শামীম আহমদ, দব্বির আহমদ, আব্দুল কাইয়ুম, হেলাল আহমদ, মইনুল আহমদ, জাহিদ আহমদ, রেজওয়ান আহমদ, কবির আহমদ, আখতার আলম শিপার, মিয়া মুহাম্মদ ওসমান, আলী হোসেন, দিদার মিয়া প্রমুখ।





























